১৪ আইপি টিভির অনুমোদন

৮ নভেম্বর, ২০২১ ১৯:৪৮  
১৪ টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশনের (আইপি টিভি) অনুমোদন দিয়েছে সরকার। প্রথম পর্যায়ে শর্ত সাপেক্ষে এ ১৪টি আইপি টিভির নিবন্ধন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুমোদিত টিভিগুলো হলো- মুভিবাংলা.টিভি, জাগরণ.টিভি, রুপসীবাংলা.টিভি, হারনেট-টিভি, বিজনেস.সাইট, মাটিএন্টারটেইনমেন্ট.টিভি.কম, ফ্লিক্সআরকে.টিভি, রাজধানী.টিভি, বিএন.ভয়েসটিভি.টিভি, জেএটিভিবিডি.কম, নিউজ২১বাংলা.টিভি, জাগরণী.টিভি, সোবাইপ্রাইমটিভি.কম, দেশবন্ধুটিভি.কম, সিএইচডিনিউজ২৪.টিভি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার এক আদেশে এসব আইপি টিভির নিবন্ধনে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো- অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জারিকরা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা, পরিপত্র/নির্দেশনা অনুসরণ করতে হবে। বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এ আইনের কোনো ধারা যেন লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। অনুমোদন পেতে ছয় শতাধিক প্রতিষ্ঠান মন্ত্রণালয়ে আবেদন করেছে বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় অনুমোদন দেওয়া হলো এসব আইপি টিভিকে।